Ajker Patrika

গ্যাস-সংকট আগের সরকারের পাপের ফল: ময়মনসিংহে জাহেদ উর রহমান

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৭: ০৪
গ্যাস-সংকট আগের সরকারের পাপের ফল: ময়মনসিংহে জাহেদ উর রহমান
ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জাহেদ উর রহমান। ছবি: আজকের পত্রিকা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, গ্যাস-সংকট আগের সরকারের পাপের ফল, তাই জনগণের কষ্টের দায় স্বীকার করে সরকার সংকট নিরসনে কাজ করছে। তবে সংকট পুরোপুরি নিরসন হতে কমপক্ষে আরও দুই বছর লাগবে। সাময়িকভাবে যেন খুব বেশি সমস্যা না হয় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহেদ উর রহমান এসব কথা বলেন।

গ্যাসের সমস্যা নিয়ে বিরোধী দলের আন্দোলনের প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, ‘মানুষ একটু না, আসলে যথেষ্ট কষ্ট পাচ্ছে। প্রধানমন্ত্রী নিজে দুঃখপ্রকাশ করেছেন। আমাদের বক্তব্যটা খুব সহজ। মানুষের কষ্টটা সত্য। কিন্তু এটার জন্য আমাদের দোষ দেওয়াটা সঠিক না। আপনারা খুব ভালোভাবেই জানেন যে, জ্বালানির যে সংকটটা আমরা এখন মুখোমুখি হচ্ছি, এটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা।’

জাহেদ উর রহমান বলেন, ‘ভোলার যে গ্যাস আছে সেটাকে মূল লাইনে নিয়ে আসার জন্য কী কী করা যায়, সেটার চেষ্টা আছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার চেষ্টা আছে। আমরা স্থলভাগে গ্যাস খোঁজা শুরু করেছি। আপনারা অনেকে হয়তো জানেন যে, আমাদের স্থলভাগে চল্লিশ থেকে পঞ্চাশ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আছে। আর আমাদের এই মুহূর্তে বছরে ১ দশমিক ৩ থেকে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস লাগে।’

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো. আবু ওয়াহাব আকন্দ, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এসএম হুমায়ূন কবির। অনুষ্ঠানে চার জেলার জেলা প্রশাসক ও সাংস্কৃতিক ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত