নেত্রকোনার মদন উপজেলায় দুপক্ষের সংঘর্ষে নারীসহ ২২ জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার মদন সদর ইউনিয়নের ধনপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
গুরুতর আহত হাইজুল মিয়া (৪০), আমিরুল ইসলাম (৪০), শফিউল্লাহ (৪২), জসীম মিয়া (৩৮) ও হুমায়ূন কবীরকে (৪৫) উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধনপুর গ্রামের মতিউর রহমানের লোকজনের সঙ্গে একই গ্রামের তাইজুল ইসলামের লোকজনের জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। এক মাস আগেও দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে থানায় একাধিক মামলা রয়েছে।
আজ সকালে পূর্ব বিরোধের জেরে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ২২ জন আহত হয়েছেন।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নয়ন ঘোষ জানান, সংঘর্ষের ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার বলেন, ‘ধনপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধে কয়েক দিন আগেও সংঘর্ষ হয়েছে। আগের ঘটনায় মামলা চলমান। আজ সকালে আবার সংঘর্ষের খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বরিশাল নগরে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ শনিবার নগরের অশ্বিনী কুমার টাউন হলে জাসাস বরিশাল জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
২ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অল্প সময়ের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় গরুবোঝাই একটি পিকআপের পাঁচটি গরুও মারা যায়।
১৩ মিনিট আগে
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ পারভেজ মিলাদের (মাসুদ মিলাদ) মাতা সুরাইয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ সাংবাদিক মাসুদ মিলাদের মা সু
৩২ মিনিট আগে
চলতি বছরের প্রথম ছয় মাসে ঝিনাইদহে ১৮৯ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে পুরুষ ৯২ জন এবং নারী ৯৭ জন। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলার আত্মহত্যার এই পরিসংখ্যান তুলে ধরেছে মানবাধিকার সংগঠন আরডিসি।
১ ঘণ্টা আগে