
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া বাজারে আব্দুর রউফ ও শওকত আলীর মধ্যে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দ্বিতীয় দিনেও আজ শুক্রবার থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বহাল রাখা হয়েছে। বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।
সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে ৭০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। এ মামলায় আজ শাহাদাত হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, আব্দুর রউফ বাদী হয়ে শওকত আলীর লোকজনের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৩৩ জনের নাম উল্লেখ করে আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা ১৯০ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকালে আব্দুর রউফ ও শওকত আলীর মধ্যে জমির চৌহদ্দি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
পরে অতিরিক্ত পুলিশ, র্যাব-১৪ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর খারুয়া বাজারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
সংঘর্ষের ঘটনার পর থেকেই খারুয়া বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। অনেক ব্যবসায়ী নিরাপত্তার অভাবে দোকান খুলতে সাহস পাচ্ছেন না। সাধারণ মানুষের চলাচলও কমে গেছে। যেকোনো সময় নতুন করে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় স্থানীয়রা সতর্ক অবস্থানে রয়েছেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “পুলিশ বাদী হয়ে ৭০ জনের বিরুদ্ধে মামলা করেছে। এ ঘটনায় শাহাদাত হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দিকে আব্দুর রউফ বাদী হয়েও মামলা করেছে।”
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। প্রয়োজন হলে আরও কয়েকদিন এ আদেশ বহাল রাখা হবে।”

মেঘনা নদীর তীরবর্তী ফসলি জমিগুলো বর্তমানে পানির নিচে। সেই কৃষিজমির উপরিভাগের (টপসয়েল) মাটি এক্সকাভেটর দিয়ে কেটে নেওয়া হচ্ছিল অনুমতি ছাড়াই। পরে ওই মাটি বাল্কহেডে করে নিয়ে ইটভাটায় দেওয়া হতো। খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর, একটি পল্টুন ও একটি বাল্কহেড
১৪ মিনিট আগে
আজ শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক বিমান কর্মীর নাম ওবায়দুর রহমান। অপর ব্যক্তি একজন যাত্রী, তাঁর পরিচয় জানানো হয়নি। এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর দেহ তল্লাশি করে ২ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
১৯ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরে মধুমতী নদীর ভাঙনে চরপুকুরিয়া থেকে চরগয়েশপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ১৫ থেকে ২০টি পরিবারের বসতভিটা ও ঘরবাড়ি বিলীন হয়েছে। চার দশকের বেশি সময় ধরে চলা ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, দোকানপাট ও রাস্তাঘাট।
২৭ মিনিট আগে
মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবন, বেজমেন্ট, লিফটের গর্ত ও ছাদে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি করতে পারে। তাই ভবন নির্মাণ ও অনুমোদন প্রক্রিয়ায় পানি জমা প্রতিরোধ এবং নির্মাণস্থলে নিয়মিত লার্ভা পরিদর্শনের ব্যবস্থা করতে হবে...
৩০ মিনিট আগে