
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি যেন আরও ঘন হয়ে নামে। হলরুমের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। সেই স্নিগ্ধ সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনজুড়ে ভেসে ওঠে, ‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো...’। বাইরে বৃষ্টির ছন্দ আর ভেতরে কাজী নজরুলের প্রেম, দ্রোহ ও মানবতার সুর। প্রকৃতি আর সংগীতে একাকার হয়ে অনন্য আবহে পরিণত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’।
নজরুল বর্ষ উপলক্ষে গতকাল সোমবার (২০ জুলাই) জেলা শিল্পকলা একাডেমির আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান। অন্যদের মধ্যে উপস্থিত হন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) খায়রুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা কালচারাল অফিসার মোছা. মোখলেছা হিলালী, জাসাস জেলা কমিটির সদস্যসচিব শামীম বিশ্বাস এবং মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক আওলাদ হোসেনসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংস্কৃতিপ্রেমীরা।
আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা পরিবেশন করেন একের পর এক নজরুল সংগীত। বৃষ্টিমুখর রাত আর সুরের মূর্ছনায় মিলনায়তনে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বর্ষার আবহ যেন আরও গভীর হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষভাগে শিল্পীর কণ্ঠে ভেসে আসে, ‘নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল...’। রাত শেষে বৃষ্টি থামলেও নজরুলের প্রেম, বেদনা আর সৌন্দর্যে ভরা সুর গেঁথে যায় দর্শক-শ্রোতার মনে।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতার চেতনাকে পৌঁছে দিতেই এমন আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। ভবিষ্যতেও এমন সাংস্কৃতিক আয়োজন নিয়মিত অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

কক্সবাজারের টেকনাফে ঘুরতে নিয়ে গিয়ে অপহরণ ও মানব পাচার চক্রের শিকার পাঁচ যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আনাস ওরফে মুন্না (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে...
১০ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করার অভিযোগে দুই যুবককে মারধরের পর পুলিশের কাছে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মশাল মিছিল করার পর গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরাতন....
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ের কর্মচারীর হামলার প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ...
২ ঘণ্টা আগে