
দেশীয় প্রজাতির বিপন্ন মাছ গোটালি (বৈজ্ঞানিক নাম: Crossochelius latius) সংরক্ষণ ও পুনরুজ্জীবনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিজ্ঞানীরা কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদনে সফলতা অর্জন করেছেন। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো গোটালি মাছের কৃত্রিম প্রজনন সম্ভব হলো, যা মৎস্য সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচন করবে।
গতকাল মঙ্গলবার বিএফআরআইয়ের পাবলিকেশন কর্মকর্তা এ এম শরীফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
তথ্যমতে, গোটালি মাছ একসময় দেশের বিভিন্ন নদী ও জলাশয়ে প্রচুর পাওয়া যেত। এটি অঞ্চলভেদে ‘কালা বাটা’ নামেও পরিচিত। সাধারণত পাহাড়ি ঝরনা, অগভীর স্বচ্ছ নদী ও মিঠাপানির জলাশয় মাছটির আবাসস্থল। একসময় তিস্তা, আত্রাই, সোমেশ্বরী, কংস, পিয়াইন, পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্রে এ মাছের সহজলভ্যতা ছিল।
তবে জলাশয় দূষণ, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, খরা মৌসুমে জলাশয় শুকিয়ে মাছ ধরা ও নিষিদ্ধ জালের ব্যবহারের কারণে অন্যান্য দেশীয় ছোট মাছের মতো গোটালির সংখ্যাও দ্রুত হ্রাস পেয়েছে। ২০১৫ সালে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (IUCN) মাছটিকে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করে।
গোটালি মাছ সংরক্ষণের লক্ষ্যে ২০২৩ সালে বিএফআরআইয়ের স্বাদুপানি উপকেন্দ্র, সৈয়দপুরের বিজ্ঞানীরা তিস্তা নদীর ব্যারেজসংলগ্ন এলাকা থেকে মাছটি সংগ্রহ করে গবেষণা কার্যক্রম শুরু করেন। দীর্ঘ গবেষণার পর ২০২৪ সালের জুলাই মাসে দেশে প্রথমবারের মতো কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদনে সফলতা আসে।
গবেষণায় নেতৃত্ব দেন বিএফআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহার আলী। আরও ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সোনিয়া শারমীন, মালিহা হোসেন মৌ ও বৈজ্ঞানিক কর্মকর্তা শ্রীবাস কুমার সাহা।

গবেষকদের মতে, গোটালি মাছের কৃত্রিম প্রজনন প্রযুক্তি উদ্ভাবনের ফলে এই মাছের চাষ সম্প্রসারিত করা সম্ভব, যা দেশের মৎস্য খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। বিশেষ করে, উত্তরাঞ্চলের মৎস্যচাষিদের জন্য এটি একটি আশার বার্তা। এই উদ্যোগ গোটালি মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করবে এবং বাণিজ্যিকভাবে উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউএনওর ব্যক্তিগত ছবি ও পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর পরিচালনা করা হচ্ছে। এসব ফেক আইডি থেকে বিভিন্ন সময়ে সরকারবিরোধী, বিভ্রান্তিকর, মিথ্যা, আপত্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট, ছবি ও বক্তব্য প্রচার করা হচ্ছে। এসব আইডির সঙ্গে ইউএনও কিংবা উপজেলা...
৩ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে আতাউর রহমান আতা (৫০) নামে এক চালককে হত্যার অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর খবর শুনে তাঁর বৃদ্ধ মা জহুরা খাতুনও মারা গেছেন বলে দাবি করেছেন স্বজনেরা। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন এবং রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে একটি রেস্তোরাঁসহ তিন দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৩১ মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ সাত বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো সেখানেই রাখা হয়েছে।
৪৩ মিনিট আগে