
ময়মনসিংহ জেলায় চুরি, ছিনতাই, যানজট এবং মাদক নিয়ন্ত্রণের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান। তিনি জানিয়েছেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে জেলার পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসপি এসব কথা বলেন। তিনি বলেন, ময়মনসিংহের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো প্রকার আপস করা হবে না। বিশেষ করে মাদক এবং ছিনতাইয়ের মতো সামাজিক ব্যাধিগুলোকে কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে শহরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে আরও গতিশীল ও কার্যকর করার ব্যাপারেও তিনি গুরুত্বারোপ করেন।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে মোহাম্মদ কামরুল হাসান বলেন, ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের সঠিক তথ্য পেতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, স্ত্রী, শ্বশুর, শ্যালকসহ স্বজনেরা রুহুল আমিনকে মারধর করে হত্যা করেন। এ সময় তাঁর ১৬ বছর বয়সী মেয়ে রিমি ঘটনাটি দেখলেও ভয়ে কোনো প্রতিবাদ করতে পারেনি।
১১ মিনিট আগে
মেহেরপুর পৌর শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে প্রথমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে বৈদ্যুতিক...
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটির কারণে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যুর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো মামলা দায়ের হয়নি। এ ঘটনায় জেলা প্রশাসন, বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং বোর্ড (বিএসবিআর) ও শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে