
ময়মনসিংহের ত্রিশালে কচুরিপানায় ভরা একটি জলাশয় থেকে আব্দুস সালাম ওরফে সালু (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী বাজার এলাকায় মঠবাড়ী ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের গেটসংলগ্ন একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুস সালাম ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলি গ্রামের খামখেয়ালি বাজারসংলগ্ন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ৯টার দিকে স্ত্রীর বড় বোন খোদেজা বেগমকে চিকিৎসক দেখানোর জন্য বাড়ি থেকে বের হন আব্দুস সালাম। বেলা ১১টার দিকে তিনি খোদেজা বেগমকে নিতে ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নের অলহরী দুর্গাপুর গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন নয়াবাড়িতে আসেন। পরে দুপুরে তাঁকে সঙ্গে নিয়ে ময়মনসিংহের একটি ক্লিনিকে যান। চিকিৎসক দেখানো শেষে রাত সোয়া ১২টার দিকে খোদেজা বেগমকে নয়াবাড়ির পাশের ত্রিশাল-পোড়াবাড়ী সড়কে নামিয়ে দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন আব্দুস সালাম।
আজ সকালে স্থানীয় বাসিন্দারা কচুরিপানার মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেন ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম হাসান ইস্রাফীল ও ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ।
আব্দুস সালামের ছেলে শাহজাহান বলেন, ‘গতকাল দিবাগত রাত ১২টার দিকে বাবার সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। এর পর থেকে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। আমাদের জানামতে, বাবার কোনো শত্রু নেই। তাঁকে হয়তো অল্প কিছু টাকার লোভেই কেউ মেরে ফেলেছে। আমরা হত্যার বিচার চাই।’
নিহত আব্দুস সালামের নাতনি জেসমিন বলেন, ‘ডাক্তার দেখিয়ে ফেরার সময় রাত ১২টা ১২ মিনিটের দিকে নানা (নানির বোনজামাই) আমাদের রাস্তার পাশে নামিয়ে দিয়ে চলে যান। সকালে শুনি তিনি মারা গেছেন।’
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, ‘বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। আশা করি, দ্রুতই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস এম হাসান ইস্রাফীল বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস্য উন্মোচনের জন্য আমাদের তদন্ত চলছে।’

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
১১ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
১৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
২০ মিনিট আগে
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, ‘কৃতী সন্তানদের এই স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে। শুধু মেধার বিকাশ নয়, শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক...
২২ মিনিট আগে