
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নূরনবী হক জিসান (২৬) নামে ডাকাতির প্রস্তুতি মামলার এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নূরনবী হক জিসান ময়মনসিংহ সদর উপজেলার পালপাড়া গ্রামের নজরুল হকের ছেলে। তিনি ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম।
তিনি জানান, আজ দুপুর ১২টার দিকে কারাগারের ভেতরের ওয়ার্ডে সিঁড়ির রেলিং থেকে মাথা ঘুরে পড়ে যান। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।
মাথায় আঘাত পাওয়ায় কারাগারের চিকিৎসকের পরামর্শে তাঁকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে তাঁকে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। পরে বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, জিসানের মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আগে থেকে কোনো জটিল রোগে আক্রান্ত ছিলেন কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই পরিষ্কার হবে। ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জিসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জিসানের ভগ্নিপতি ফারুক হোসেন বলেন, ‘মৃত্যুর পর আমাদের খবর দেওয়া হয়েছে। ১২টার দিকে ঘটনা ঘটলেও কেন আমাদের বিকেল ৩টার দিকে জানানো হলো। একটা সুস্থ-সবল মানুষ মাথা ঘুরিয়ে পড়ে কোনোভাবেই মরতে পারে না। আমরা একটা অভিযোগ করতে থানায় গেয়েছিলাম। তাতেও ব্যর্থ হয়েছি। আমরা মৃত্যুর সঠিক কারণ জানতে চাই।’

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৫ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৫ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৫ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৬ ঘণ্টা আগে