
মুন্সিগঞ্জের শ্রীনগরে কুলসুম বেগম নামে এক নারীকে হত্যার দায়ে মোহাম্মদ সুমন হোসেন ওরফে সুমন শেখ (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক শরিফুল আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত সুমন শেখ শ্রীনগর উপজেলার হাসাড়গাঁও গ্রামের আলী হোসেনের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি পূর্ব হাসাড়গাঁও গ্রামের পশ্চিম চকে একটি পতিত জমিতে মানুষের হাড়গোড়, মাথার খুলি, স্যান্ডেল, মাথার ক্লিপ ও ছেঁড়া কাপড় পাওয়া যায়। পরে স্বজনেরা হাড়গোড় কুলসুম বেগমের বলে শনাক্ত করেন। এর আগে ওই বছরের ১৭ জানুয়ারি থেকে কুলসুম বেগম নিখোঁজ ছিলেন। এ ঘটনায় কুলসুম বেগমের ছেলে কামরুল ইসলাম অয়ন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে মুন্সিগঞ্জের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামি সুমন শেখকে শনাক্ত করে গ্রেপ্তার করে।
মামলার বিচার চলাকালে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে আদালত সুমন শেখকে দোষী সাব্যস্ত করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, আদালত আসামি সুমন শেখকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
৫ মিনিট আগে
মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
১৪ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
২৫ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
২৮ মিনিট আগে