
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরপাড়া নতুন রাস্তা মোড় এলাকায় হাসাড়া-বাড়ৈখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে নসিমনের চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন নসিমনচালক মজনু (৩৬) ও তাঁর সহকারী দুলাল মনি দাস (৪২)। গুরুতর আহত অবস্থায় তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মজনু ফরিদপুরের সালথা উপজেলার বল্লব্দি এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি বর্তমানে শ্রীনগর উপজেলার মদনখালী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দুলাল মনি দাস শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকার মৃত সাধন মনি দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হাসাড়া এলাকা থেকে কাঠ নামিয়ে নসিমনটি বাড়ৈখালীর দিকে ফিরছিল। পথে লস্করপুর নতুন রাস্তা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ছেড়ে ঢাকার দিকে চলে যায় বলে স্থানীয়রা জানান।
নিহত দুলাল মনি দাসের ভাই স্বপন মনি দাস বলেন, শিবরামপুর হাট উপলক্ষে কাঠ নিয়ে হাসাড়ায় গিয়েছিলেন তাঁর ভাই। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে