মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের এক দিন পর শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তাসংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শামসুন্নাহার উপজেলার খিল্লাপাড়া গ্রামের লিয়াকত খানের স্ত্রী।
নিহত ব্যক্তির স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে শামসুন্নাহার নিজ বাড়ি থেকে সিরাজদিখান বাজারের উদ্দেশে বের হন। এর পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। সঙ্গে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
মঙ্গলবার সকালে স্থানীয় পথচারীরা রাস্তার পাশের একটি ডোবায় এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। পরে সিরাজদিখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শামসুন্নাহার উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে তিনি মারা যেতে পারেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী, শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে বিরোধের জেরে মাদক, চুরি, ডাকাতিসহ ১০ মামলার আসামি আরাফাত মোল্যা (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরাফাত দেবদুন গ্রামের মক
১৬ মিনিট আগে
চট্টগ্রামে আদালতে মামলার শুনানির সময় এজলাসের সামনে বাদীকে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইলিয়াস হোসেন ওরফে অপুকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। সোমবার (৫ অক্টোবর) রাতে নগরের বায়েজিদ থানাধীন পাহাড়িকা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন সুপ্রভাত মদক। বিকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে যান তিনি। চিকিৎসক দেখানোর পর স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দিয়ে পরে নিজে বাড়ি ফেরার কথা জানান। তবে এরপর তিনি আর ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা বাড়িতে ফেরেননি।
২ ঘণ্টা আগে