
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় দক্ষিণ মূলচর নদীর তীরে স্থায়ী ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গাজী বাড়ি নূরে জামে মসজিদের পূর্ব পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, নদীতীরবর্তী এই এলাকায় বসবাসকারী অধিকাংশ মানুষ নিম্ন আয়ের ও হতদরিদ্র। অনেক পরিবারের নিজস্ব টিউবওয়েল না থাকায় দৈনন্দিন কাজ, বিশেষ করে গোসলের জন্য নদীর পানির ওপর নির্ভর করতে হয়। তাঁরা বলেন, নিরাপদ ও স্থায়ী কোনো ঘাট না থাকায় নারী, শিশু ও বয়স্কদের নদীতে নামতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়তে হয়। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি ও স্রোতের কারণে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে পানি উন্নয়ন বোর্ড নদীতীরবর্তী বাঁধের কাজ করছে। তবে ঘাটলা নির্মাণের পরিকল্পনা মসজিদের পশ্চিম পাশে নেওয়া হয়েছে। এতে বিভিন্ন এলাকা থেকে আসা নারীদের জন্য গোসল করতে অসুবিধা হবে। কারণ, তাদের মসজিদ অতিক্রম করতে হবে।
তাই জনদুর্ভোগ বিবেচনায় গাজী বাড়ি নূরে জামে মসজিদের পূর্ব পাশে দ্রুত একটি নিরাপদ ও স্থায়ী ঘাটলা নির্মাণের দাবি জানান তাঁরা। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল জানান, সরেজমিন পর্যালোচনা করে ঘাটলা নির্মাণের বিষয়টি নির্ধারণ করা হবে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে পারভেজ ও বিপ্লব নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ হাজার ৩৬০টি ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। জব্দ করা হয়েছে তাঁদের ব্যবহৃত জিপ গাড়িটিও।
৪ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
২২ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সচিবালয়ে ঢুকে পরীক্ষা স্থগিত করা বা পরীক্ষা ছাড়াই পাসের দাবির মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছিল। কেউ কেউ এখনো সেই প্রবণতা ধরে রাখতে চাইছেন।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তাঁর সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে