Ajker Patrika

সিরাজদিখানে রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
সিরাজদিখানে রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাস্তার পাশ থেকে আনুমানিক ৩৭ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন পাকা রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সড়কের পাশে স্থানীয় বাসিন্দারা মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

স্থানীয় বাসিন্দারা জানান, মৃত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত