
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে জলিল ব্যাপারী (৪০) নামে এক ব্যক্তি শ্বশুরবাড়িতে গাছে উঠে আত্মহত্যার চেষ্টা করলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে জীবিত উদ্ধার করেছেন। আজ শনিবার (৪ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর মেদিনীমণ্ডল এলাকায় আনোয়ার চৌধুরী উচ্চবিদ্যালয়ের পাশ থেকে তাঁকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রীর সঙ্গে কলহে জড়িয়ে পড়েন জলিল ব্যাপারী। একপর্যায়ে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে গলায় রশি বেঁধে গাছের ডালের সঙ্গে সেটি আটকে গাছে উঠে দাঁড়িয়ে থাকেন। স্থানীয়রা তাঁকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
পরে শ্বশুরবাড়ির লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রথমে তাঁকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করা হয়। পরে কৌশলে তাঁর মনোযোগ অন্যদিকে সরিয়ে গাছে উঠে গলায় বাঁধা রশি খুলে ফেলা হয় এবং নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। পরে তাঁকে পদ্মা সেতু উত্তর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ পদক্ষেপের কারণে একটি প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে।
উদ্ধার হওয়া জলিল ব্যাপারী উপজেলার কুমারভোগ বড় প্রজেক্ট এলাকার বাসিন্দা এবং পেশায় একজন জেলে বলে জানা গেছে।

ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
১৬ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
৪ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে