
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে তাঁকে আটক করা হয়। এই সময় তাঁর কাছ থেকে ২৪ হাজার ৬০০ ইউএস ডলার জব্দ করা হয়।
আটক ব্যক্তির নাম পলাশ চন্দ্র মাঝি, তিনি ভারতের হুগলি জেলার খানাকুল এলাকার বাসিন্দা।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট চেকপোস্টে তল্লাশির সময় পলাশ চন্দ্র মাঝির কাছে ২৪ হাজার ৬০০ ইউএস ডলার খুঁজে পায় বিজিবি। পরে অবৈধভাবে ডলার পরিবহনের দায়ে তাঁকে আটক দেখানো হয়। তিনি মাসখানেক আগে বাংলাদেশে এসেছিলেন।
এ বিষয়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেন, তিনি মাসখানেক আগে বাংলাদেশে এসেছিলেন। আজ ফেরার সময় ইমিগ্রেশন সম্পন্ন করে তিনি যখন চলে যাচ্ছিলেন, তখন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্টে তাঁকে আটক করে তল্লাশি করে বিজিবি। এ সময় তাঁর কাছে ইউএস ডলার পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে বিজিবি ও কাস্টমসের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
১ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
২ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে