মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পূর্ব শত্রুতার জেরে আইভি বেগম (২৭) ও তাঁর স্বামী আনিছুজ্জামান ঢালীকে পিটিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে তাঁদের স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেও প্রতিপক্ষ হামলা চালিয়ে ফের তাঁদের মারধর করে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আইভির স্বামী আনিছুজ্জামান ঢালী টঙ্গীবাড়ি থানায় ৬ জনকে আসামি করে লিখিত অভিযোগ করেছেন। আনিছুজ্জামান জানান, জায়গা-জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে আজ বিকেল ৫টার দিকে তাঁর বাড়িতে হামলা চালায় দ্বীন ইসলাম ঢালী, দুলাল ঢালী, সৈকত ঢালী, ফাতেমা বেগম ও কুলসুম বেগম। তাঁরা স্বামী-স্ত্রীকে মারধর করে জখম করে।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে বাশঁবাড়ি গ্রামের ‘ভাড়াটিয়া গুন্ডা’ সজিব কর্তব্যরত চিকিৎসকের সামনে ওই দম্পতিকে ফের মারধর করে। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুলতানা ফেরদৌসী ও হাসপাতালের স্টাফ আবজাল হোসেনে টঙ্গীবাড়ি থানা-পুলিশকে খবর দেনর। তখন হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় সজিব ওই দম্পতির কাছে থাকা ৩৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে।
২২ মিনিট আগে
এজাহারের অভিযোগ অনুযায়ী, দোকানে আইনি কার্যক্রম শুরুর পর খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রেনুর নেতৃত্বে সাজু, বাবলুসহ সাত-আটজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আভিযানিক দলের সদস্যদের ঘিরে ফেলেন।
১ ঘণ্টা আগে
ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৫ ঘণ্টা আগে