রাজধানীর কদমতলীর শ্যামপুরে প্রাইভেট কারের ধাক্কায় আবুল বাশার (৭০) নামের এক নিরাপত্তাকর্মী মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত ব্যক্তির সহকর্মী মো. আল-আমিন জানান, রাতে শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় আহত হন। দেখতে পেয়ে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয় জনগণ প্রাইভেট কারটি আটক করে।
সহকর্মী আল-আমিন আরও জানান, মৃত আবুল বাশারের বাড়ি চাঁদপুর জেলার উত্তর মতলব থানা এলাকায়। বর্তমানে শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় থাকতেন এবং সেখানে একটি কারখানার নিরাপত্তাকর্মীর কাজ করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা-পুলিশ তদন্ত করছে।

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনই একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এর মধ্যে সবচেয়ে শক্ত ঘাঁটি ছিল কুষ্টিয়া-১ (দৌলতপুর) ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে। কিন্তু ২০০৮ সালে নির্বাচনে বেহাত হওয়া আসন দুটি আওয়ামী লীগের দখলে চলে যায়।
১৫ মিনিট আগে
রাজধানীর কলতাবাজার পানির পাম্প এলাকার ভাড়া মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা সুলতানা (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসার বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ। রোববার (৮ ফেব্রুয়ারি) বন্দরের পরিচালকের (প্রশাসন) সই করা এক আদেশে এই বরাদ্দ বাতিল করা হয়।
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের চারটি আসনে ৫৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৮০টি ও ঝুঁকিপূর্ণ ১৪৩টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বডি-ওর্ন ক্যামেরা থাকবে। এ ছাড়া বাড়তি নজরদারিতে রাখা হবে।
২ ঘণ্টা আগে