
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে নারী, শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে ১২ জন রোহিঙ্গা। আটক ব্যক্তিদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে পুশ ইন করেছে বলে জানিয়েছে বিজিবি।
আজ সোমবার (২৩ জুন) সকালে উপজেলার লাতু সীমান্ত এলাকায় চা-বাগানে সন্দেহজনক ঘোরাঘুরি করার সময় তাদের আটক করে বিজিবি। এ নিয়ে শুধু বড়লেখা সীমান্ত দিয়ে মোট ৩১৩ জনকে পুশ ইনের সময় আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার লাতু সীমান্ত এলাকা দিয়ে ১৬ জন বাংলাদেশিকে পুশ ইন করে বিএসএফ। তাঁদের মধ্যে আটটি শিশু, চারজন নারী ও চারজন পুরুষ রয়েছে। ১৬ জনের মধ্যে ১২ জন রোহিঙ্গা নাগরিক ও চারজন বাংলাদেশি। বাংলাদেশে প্রবেশ করে সীমান্তবর্তী চা-বাগান থেকে বিজিবি তাদের আটক করে। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই করে বড়লেখা থানার হস্তান্তর করে।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি থানায় ১৬ জনকে হস্তান্তর করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করে পরিবারের কাছে পাঠানো হবে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
২ ঘণ্টা আগে