
মৌলভীবাজারের তিন সীমান্ত দিয়ে ৭৬ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে বড়লেখা সীমান্ত দিয়ে ৪৮ জন, শ্রীমঙ্গলে ২৩ ও কুলাউড়া সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশ ইন করা হয়। আজ বৃহস্পতিবার তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে অনুপ্রবেশ করে বড়লেখা সীমান্তের পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করার সময় বিজিবির টহল দলের হাতে ৪৮ জন আটক হয়। তারা ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসাসহ বিভিন্ন কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। আজ তাদের বিএসএফ বাংলাদেশে পুশ ইন করে। তাদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলায়। পরে বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই করে বড়লেখা থানায় হস্তান্তর করে।
বিজিবি-৫২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী ঘটনার আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এদিকে ভোরে শ্রীমঙ্গল উপজেলার কাকমারা সীমান্ত এলাকা দিয়ে ২৩ জনকে পুশ ইন করেছে বিএসএফ। পরে বিজিবি তাদের আটক করে। তাদের মধ্যে ৯টি শিশু, ৯ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে।
এ দিকে জেলার কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশ ইন করে বিএসএফ। তাদের আটক করেছে বিজিবি।
এ নিয়ে জেলার বড়লেখা, কমলগঞ্জ, জুড়ী, কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো অন্তত ৪৭৬ জনকে আটক করেছে বিজিবি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ভোরবেলা বিজিবি থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমাদের কাছে এখনো হস্তান্তর করা হয়নি। আমাদের কাছে হস্তান্তর করলে নাম-ঠিকানা জানা যাবে।’

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে সংঘর্ষে দুই ওসিসহ একাধিক পুলিশ সদস্য আহত এবং রেলওয়ে থানা ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে রেলওয়ে থানা-পুলিশ।
২ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচকে কেন্দ্র করে মিরপুর এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ির খিরামে হরিণশিকারিদের গুলিতে জমির উদ্দিন নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা খিরাম ইউনিয়নের পূর্ব পাশে রাউজানের হলুদিয়া রাবারবাগান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জমির উদ্দিন খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ খিরাম এলাকার বাসিন্দা তোফায়েল আহমদের ছেলে।
১৯ মিনিট আগে
গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়ার পর রিপন মিয়া (৩৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
২৭ মিনিট আগে