
ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিহাব মিয়া (২১) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভালুকা-গফরগাঁও সড়কের বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী মুক্তিরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব মিয়া উপজেলার গোয়ারী গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি ভালুকা উপজেলার কাঠালী এলাকায় বাটারফ্লাই কারখানায় জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিহাব মিয়া সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিহাব মিয়া নিহত হন।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ নিহত ব্যক্তির স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুরের শ্রীপুরে সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দে দমদমা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে দুই বছর আগে। কিন্তু কার্যক্রম শুরু করার প্রশাসনিক অনুমতি না থাকায় অর্থ বরাদ্দ ও জনবল নিয়োগ হয়নি। দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে কেন্দ্রটির বিভিন্ন আসবাব।
২ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে গুমানী নদীর সেতুর মাপজোক, মাটি পরীক্ষা সম্পন্ন হলেও নকশার জটিলতায় নির্মাণকাজ স্থবির হয়ে পড়েছে। ফলে তিনটি ইউনিয়নের অন্তত ৪০ হাজার মানুষ খেয়ায় রশি টেনে নদী পারাপার হচ্ছে। এতে করে তারা দুর্ভোগের শিকার হচ্ছে।
২ ঘণ্টা আগে
রোববার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। নিহতেরা জীবিকার তাগিদে সৌদি আরবে ওই সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন।
৪ ঘণ্টা আগে
নিহত স্বপ্না খাতুনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার তিলাটিয়া এলাকায়। তাঁর পিতার নাম আলকাছ শিপরা। তাঁর স্বামী রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সানকিপাড়া এলাকায়। নিহত স্বপ্না মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। তার স্বামী রুবেল বেকার ছিলেন।
৪ ঘণ্টা আগে