
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা কার্যালয়ে ভিজিএফের ২৩৪ বস্তা পচা, দুর্গন্ধময় চাল মাটিচাপা দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। গতকাল রোববার বিকেলে পৌরসভার গরুর হাটের পরিত্যক্ত স্থানে গর্ত খুঁড়ে চালগুলো মাটিচাপা দেওয়া হয়। আকস্মিক বন্যার পানিতে ভিজে এসব বস্তার চাল বিতরণ অনুপযোগী হয়ে পড়েছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৭ জুন ঈদুল আজহা সামনে রেখে হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বড়লেখা পৌরসভার অনুকূলে প্রায় ৩১ টন (১ হাজার ২৭ বস্তা) ভিজিএফের চাল বরাদ্দ দেয় জেলা প্রশাসন। গত ২৯ মে খাদ্যগুদাম থেকে চাল উত্তোলন করে পৌরসভার হলরুমে চালগুলো রাখা হয়। ২ জুন বিতরণ শুরুর কথা থাকলেও ৩১ মে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে পৌরসভা কার্যালয় ৩-৪ ফুট পানিতে তলিয়ে যায়। এতে অন্যান্য ক্ষতির সঙ্গে ভিজিএফের ২৩৪ বস্তা চাল ভিজে নষ্ট হয়। চালগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। অবশেষে পৌরসভা কর্তৃপক্ষ চালগুলো মাটিচাপা দেয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামালুদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌরসভার উপসহকারী প্রকৌশলী দেবজিৎ চন্দ্র দাস, প্রশাসনিক কর্মকর্তা ফখরুল আমিন খান, হিসাবরক্ষক আব্দুল লতিফ, কর নির্ধারক তোফায়েল আহমদ, ব্যবসায়ী শামীম আহমদ প্রমুখ।
বড়লেখা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ভিজিএফের বিতরণ অনুপযোগী চাল থেকে পৌরসভা কার্যালয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরিবেশের যাতে ক্ষতি না হয়, সে জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামাল উদ্দিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটির মতামতের ভিত্তিতে ২৩৪ বস্তা চাল মাটিচাপা দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
৯ মিনিট আগে
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
১২ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৩৩ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৩৬ মিনিট আগে