মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি চা-বাগানের নালা থেকে রামবচন গোয়ালা নামের এক চা-শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাপনাপাহাড় চা-বাগানের নালা থেকে লাশটি উদ্ধার করে জুড়ী থানা-পুলিশ।
রামবচন গোয়ালা ক্লিভডন চা-বাগানের শ্রমিক ছিলেন। তিনি কুলাউড়া উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, কাপনাপাহাড় চা-বাগানের নালায় লাশ দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ। তারা আরও জানায়, গত শুক্রবার সন্ধ্যায় বাগানের এক যুবক রামবচনকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, লাশটি জুড়ী থানার অংশে পাওয়া গেছে। তবে তাঁর বাড়ি কুলাউড়া থানা এলাকায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে