মেহেরপুরের সোনাপুর গ্রামে খেতে মরিচ গাছ লাগানোর সময় বজ্রপাতে মো. আব্দুর রশীদ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়া বজ্রপাতে গাংনী উপজেলায় ২ জন আহত হয়েছেন। মারা গেছে এক কৃষকের তিনটি গরু।
গতকাল সোমবার (১৮ মে) বিকেলে মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ মেহেরপুরের সোনাপুর গ্রামের মৃত মো. আবদার আলীর ছেলে।
আহতরা হলেন, গাংনী উপজেলার ভরাট দুর্লভপুর গ্রামের মো. এনামুল হকের মেয়ে খাদিজা খাতুন (১৩) এবং কসবা গ্রামের মসলেম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৭০)।
স্থানীয়রা জানায়, গতকাল সোমবার বিকেলে কৃষক আব্দুর রশীদ সোনাপুর গ্রামের ভেদাগাড়ির মাঠে মরিচ গাছ লাগানোর কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড গরম ছিল। হঠাৎ আকাশ মেঘে ঢেকে গিয়ে কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাত হতে থাকে। কৃষক আব্দুর রশীদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকজন।
এদিকে একই সময় মেহেরপুরের গাংনী উপজেলার কসবা ডোবার মাঠে রবিউল ইসলাম মাঠে গরু চড়াচ্ছিলেন। ঝড় শুরু হলে গরু নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় বজ্রপাতে তিনি আহত হন। এ সময় তাঁর ৩টি গরু মারা যায়।
এদিকে ভরাট গ্রামের জুয়েল হক জানান, গতকাল বিকেলে বজ্রপাতে খাদিজা নামে একজন কিশোরী আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
গাংনীর ধানখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. গোলাম মোস্তাফা মন্টু বলেন, গতকাল বিকেলে রবিউল ইসলাম মাঠে গরু নিয়ে যান। এ সময় বজ্রপাতে আহত হন তিনি। বজ্রপাতে তাঁর তিনটি গরু ঘটনাস্থলে মারা যায়। পরে আহত অবস্থায় রবিউল ইসলামকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, গতকাল সোমবার বিকেলে আব্দুর রশিদ মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে মৃত্যুবরণ করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. একরামুল হক বলেন, গতকাল বিকেলে বজ্রপাতে আহতদের হাসপাতালে নিয়ে আসে স্থানীয় ও পরিবারের লোকজন। পরে তারা চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। ঐ কৃষকের বাড়ি গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’
মেহেরপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বাবলু সূত্রধর বলেন, ‘নিহত কৃষক আব্দুর রশীদের খোঁজখবর নেওয়া হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে আমরা বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকের নিকট পাঠাব। আর উপজেলা প্রশাসন থেকে যতটুকু পারা যায় পরিবারটিকে সহযোগিতা করা হবে।’

ঈদুল আজহাকে সামনে রেখে মেহেরপুর গাংনী উপজেলার ঐতিহ্যবাহী বামন্দী পশুর হাটে বেড়েছে ক্রেতা-বিক্রেতার ভিড়। প্রায় ২০০ বছরের পুরোনো এই হাটটি ঐতিহ্য বহন করে আসছে মেহেরপুর জেলার। এই পশুর হাটে দেশের বিভিন্ন জেলা থেকে আসে ক্রেতা ও ব্যবসায়ীরা।
২ মিনিট আগে
দিনাজপুরের মধ্যপাড়া খনির পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মূলত, ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট ফুরিয়ে যাওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে এই পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
৬ মিনিট আগে
মরিয়ম বেগমের মরদেহের মাথা ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া কানের দুল ছিঁড়ে নেওয়ার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় সুমি, রুবেল ও দীপক নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে
নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি। গতকাল সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১ ঘণ্টা আগে