
নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি।
গতকাল সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
আজ মঙ্গলবার (১৯ মে) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রশাসক পদে যোগদান করেছেন এম আর ইসলাম স্বাধীন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব রবিউল ইসলামের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ -এর ধারা ২৫ক (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিটি করপোরেশনের নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা ও ভাতা প্রাপ্য হবেন।

দিনাজপুরের মধ্যপাড়া খনির পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মূলত, ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট ফুরিয়ে যাওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে এই পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
৫ মিনিট আগে
মেহেরপুরের সোনাপুর গ্রামে খেতে মরিচ গাছ লাগানোর সময় বজ্রপাতে মো. আব্দুর রশীদ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়া বজ্রপাতে গাংনী উপজেলায় ২ জন আহত হয়েছেন। মারা গেছে এক কৃষকের তিনটি গরু।
১৫ মিনিট আগে
মরিয়ম বেগমের মরদেহের মাথা ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া কানের দুল ছিঁড়ে নেওয়ার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় সুমি, রুবেল ও দীপক নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৪ মিনিট আগে
গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়।
১ ঘণ্টা আগে