
মানিকগঞ্জের শিবালয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় দুই বখাটে তরুণকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ জুন) আটককৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন শিবালয় উপজেলার নারায়ণ তেওতার ওয়াব মোল্লার ছেলে সোহাগ (১৯) এবং ইদ্রিস মোল্লার ছেলে রবিউল হোসেন (১৮)।
অভিযোগে জানা যায়, ভুক্তভোগী তেওতা একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী। ১৩ জুন বিকেলে কোচিং শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত সজিব (১৮) ও তাঁর কয়েকজন সহযোগী শিক্ষার্থীর পথরোধ করে তার পরনের ওড়না ও হাত ধরে টানাটানি করেন। পরদিন সন্ধ্যায় সজিব ভুক্তভোগীর বাড়ির সামনে এসে নানাভাবে উচ্ছৃঙ্খলতা শুরু করেন। স্থানীয় লোকজন এগিয়ে গেলে তাঁরা পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ১৫ জুন উচ্ছৃঙ্খল সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ এজাহারভুক্ত দুজনকে আজ সোমবার আটক করে।
শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
২৭ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৩৩ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে