Ajker Patrika

সড়কে শুকানো হচ্ছে ধান-খড়, দুর্ঘটনা রোধে অভিযানে প্রশাসন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২০: ৪১
সড়কে শুকানো হচ্ছে ধান-খড়, দুর্ঘটনা রোধে অভিযানে প্রশাসন
সড়ক দখল করে শুকানো হচ্ছে খড়। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সড়ক দখল করে ধান ও খড় শুকানো হচ্ছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় দুর্ঘটনা রোধ ও জনদুর্ভোগ কমাতে সড়ক থেকে খড় অপসারণে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটার মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা পাকা সড়ক ও ইটের সলিংয়ের ওপর ধান-খড় শুকাচ্ছেন। এতে সড়কের বড় অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও বাইসাইকেল চলাচলের সময় ধান-খড়ের ওপর চাকা পিছলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। রাতে ও কুয়াশা পড়ার সময় এ ঝুঁকি আরও বাড়ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা বলেন, আজ বুধবার সকালে উপজেলার টেপরী এলাকায় সড়কে জনদুর্ভোগ সৃষ্টিকারী খড় অপসারণ করা হয়েছে। এ সময় উপস্থিত লোকজনকে রাস্তায় খড় ও গোবর না শুকানোর বিষয়ে সচেতন করা হয়।

সিলভিয়া স্নিগ্ধা আরও বলেন, সাধারণ মানুষের চলাচলের সড়কে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। সড়ক থেকে খড়, ধান ও গোবর সরিয়ে নিতে আগামীকাল বৃহস্পতিবার মাইকিং করা হবে। এরপরও কেউ নির্দেশনা অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত