
মানিকগঞ্জের সাটুরিয়ার একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ দুই শিক্ষার্থীকে প্রায় দুই সপ্তাহ পর ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। সাভার পৌরসভা এলাকার একটি ভাড়া বাসা থেকে আজ শনিবার তাদের উদ্ধার করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩ জুলাই দুপুরে ওই দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে তাদের পরিবার ৯ জুলাই সাটুরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর অনুসন্ধান শুরু করে পুলিশ। একপর্যায়ে শনিবার সকালে সাভার পৌরসভা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জিডির পরপরই পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় সাভার থেকে দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের পাটিকাবাড়ী ইউনিয়নের তাহের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি কুষ্টিয়া...
২ মিনিট আগে
নারায়ণগঞ্জেও একটি স্পোর্টস ভিলেজ করতে চাই। পর্যায়ক্রমে ৬৪ জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। পাশাপাশি ২২টি জেলায় যেসব সুইমিংপুল রয়েছে তা দ্রুত সংস্কার করা হবে। পরবর্তী সময়ে আগামী ৫ বছরে প্রতিটি জেলায় একটা করে সুইমিংপুল নির্মাণ করা হবে।
৫ মিনিট আগে
রাজধানীর বারিধারায় সড়ক দুর্ঘটনায় সেকেন্দার বকাউল (৭২) নামে এক সাবেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
১১ মিনিট আগে
ভোলার তজুমদ্দিন উপজেলায় জমি নিয়ে বাগ্বিতণ্ডা ও হাতা-হাতির ঘটনায় নুর ইসলাম (৫০) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলিপুর এলাকার বদ্দি বাড়িতে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে