
কুষ্টিয়া সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের পাটিকাবাড়ী ইউনিয়নের তাহের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা আল্লাহর দান পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার তাহের মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান বলেন, ‘আহত কতজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে, তা নির্দিষ্ট করে এই মুহূর্তে বলতে পারছি না। তবে খোঁজ খবর নিয়ে সবার চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।’
পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের কর্মকর্তা মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের পান্তাপাড়া ও তাহের মোড়ের মাঝামাঝি স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। বাসটিতে ২৫-৩০ জন যাত্রী ছিলেন। তাঁদের সবাই কমবেশি আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন গুরুত্বর আহত রয়েছেন। তবে কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে