
মানিকগঞ্জে ১৬ বছর বয়সী অটোরিকশাচালক সাকিবুল ইসলাম হত্যা মামলার সাত দিনের মাথায় রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য ও ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে আসাদুজ্জামান আসাদ (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জে পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার জয়িতা শিল্পী।
পুলিশ সুপার বলেন, গত ৩০ জুন বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকার বাসিন্দা রহমত আলীর ছেলে সাকিবুল ইসলাম (১৬) অসুস্থ বাবার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরদিন ভোরে সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা-বাংলাবাজার সড়কের পাশের একটি পাটখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পিবিআই ছায়া তদন্ত শুরু করে।
তদন্তে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যাত্রীবেশে থাকা এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা, গোপন অনুসন্ধান ও বিভিন্ন তথ্যপ্রমাণ যাচাই করে গতকাল বুধবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরের যাদুরচর মাদ্রাসা গেট এলাকা থেকে আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই জানায়, আসাদ মানিকগঞ্জ সদর উপজেলার গড়াই নতুনপাড়া গ্রামের বাসিন্দা এবং সাভারের একটি আবাসিক হোটেলের সহকারী ব্যবস্থাপক। ঘটনার দিন হেমায়েতপুর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে মিতরা এলাকায় সাকিবুলের অটোরিকশায় যাত্রী হিসেবে ওঠেন তিনি।
পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, ভাঙা সড়কে অটোরিকশার ঝাঁকুনিকে কেন্দ্র করে দুজনের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা, পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে রাস্তার পাশের একটি পাটখেতে ধস্তাধস্তির সময় আসাদ সাকিবুলকে মারধর করে মুখ কাদায় চেপে ধরেন এবং ঘাড়ে চাপ প্রয়োগ করেন। এতে শ্বাসরোধে সাকিবুলের মৃত্যু হয় বলে দাবি করেছে সিবিআই।
হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় আসাদের একটি স্যান্ডেল সেখানে পড়ে যায় বলে জানিয়েছে পিবিআই। সংস্থাটি বলেছে, সেটি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির অটোরিকশাটিও পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য ও ঘটনাস্থলের আলামত বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং এই ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
৪ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা...
৬ মিনিট আগে
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে ২০টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। নতুন মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৭ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ও বাধা দেওয়ায় ফলবরু নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের হাতে আটক সিরাজুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে