
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মার পাড়ে জেগে ওঠা নতুন চর থেকে অসুস্থ একটি হিমালয়ান শকুন উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামসংলগ্ন পদ্মারপাড়ের চর থেকে অসুস্থ শকুনটিকে উদ্ধার করে স্থানীয় কয়েক যুবক।
অসুস্থ শকুনটি নিয়ে বিপাকে পড়েন উদ্ধারকারীরা। বিষয়টি জানতে পেরে পরিবেশবিষয়ক সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গের সাধারণ সম্পাদক প্রণব পাল জেলা বন বিভাগ, বিভাগীয় বন কর্মকর্তা ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মনোয়ার হোসেন মোল্লা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।
শকুন উদ্ধারকারী দড়িকান্দি গ্রামের রাজিব বলেন, ‘আমরা তিনজন শকুনটি দড়িকান্দি পদ্মার চরে অসুস্থ অবস্থায় দেখে প্রেসক্লাবের সেক্রেটারি আবিদ ভাইয়ের কাছে দিই। তিনি জেলা প্রশাসককে জানিয়ে শকুনটির চিকিৎসায় সহযোগিতা চান।’

বন অধিদপ্তরের (অপরাধ দমন) পরিদর্শক নিগার সুলতানা বলেন, শকুনটি হিমালয়ান। কুয়াশায় দীর্ঘ সময় উড়তে গিয়ে ক্লান্ত হয়ে নিচে নেমে এসেছে। আজ সকাল ১০টার দিকে জেলার একজন বন কর্মকর্তা এটিকে উদ্ধার করতে হরিরামপুরে গেছেন।
মানিকগঞ্জ সদর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে আমরা শকুনটি রেসকিউ করতে এসেছি। বুধবার রাতে বিষয়টি জানতে পেরে বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। অধিদপ্তরে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার রাতে শকুন উদ্ধারের বিষয়ে জানার পর দ্রুত প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগ করি। তারা শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।’

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
১৯ মিনিট আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৬ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৬ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৬ ঘণ্টা আগে