
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে চলাচল করা বাল্কহেড থেকে চ্যানেল চার্জ আদায়ের সময় হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকসহ ১১ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের হড়িনা ঘাটসংলগ্ন মাঝ পদ্মায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত হারুকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবিদুর রহমানসহ অন্যরা জানান, পদ্মা নদীতে চলাচল করা বাল্কহেড থেকে চ্যানেল চার্জ আদায়ের সময় তিনটি স্পিডবোটে করে কয়েকজন সেখানে আসে। তারা ফাঁকা গুলি ছুড়ে চার্জ আদায়কারীদের ঘিরে ফেলে। পরে হেলমেট ও মাস্ক পরা ৩০-৩৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তিনজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে চ্যানেল চার্জের টাকা ও মোবাইল ফোনসহ আনুমানিক ৩ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও জানান আহতরা।
আহত জীবন চৌধুরী সজল বলেন, ৩০-৩৫ জন এসে প্রথমে আমাদের ঘিরে ফেলে। পরে তাঁরা যুবদলের মুকুলকে খুঁজতে থাকে। তাঁকে না পেয়ে আমাদের এলোপাতাড়ি মারধর শুরু করে। আমাদের কয়েকজনকে মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়।
হামলায় আহত শাহ আলম, নাসির, লোকমান, মিনার চৌধুরী, সাদ্দাম হোসেন, মো. শামিম ও সুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন সেতু, যুবদল নেতা আবিদুর রহমান, সজল আহমেদ ও আলী আজমকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অর্পিতা সাহা বলেন, আহত অবস্থায় ১১ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, পদ্মা নদীতে চ্যানেল চার্জ আদায়কে কেন্দ্র করে হামলার ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৫ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৬ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
৬ ঘণ্টা আগে