Ajker Patrika

মানিকগঞ্জে দায়ের কোপে নারী জখম, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জে দায়ের কোপে নারী জখম, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
সুমি আক্তার। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি এলাকায় ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করা হয় সুমি আক্তার নামে এক নারীকে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় দোকান থেকে বাড়ি ফেরার পথে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে রাত ১২টার পর অর্থকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের স্বামী আলম পীরের অভিযোগ, একই এলাকার বুইদা ওরফে বদর উদ্দীনের ছেলে সাগর অতর্কিতভাবে তাঁর স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেন। এতে সুমি আক্তারের একটি হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আলম পীর আরও অভিযোগ করেন, এর আগেও অভিযুক্ত সাগর তাঁর ওপর হামলা চালিয়েছিলেন। এ নিয়ে তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে ছিল।

ঘটনার পর মানিকগঞ্জ সদর থানা-পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্য এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মুহাম্মদ আশরাফুল আলম জানান, অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। ঘটনার বিষয়ে তাঁদের দল কাজ করছে।

ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সাগর পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত