
মানিকগঞ্জের হরিরামপুরে স্বর্ণালংকারসহ শত বছরের পুরোনো কষ্টি পাথরের মূর্তি চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বলড়া ইউনিয়নের বলড়া গ্রামের শ্রী শ্রী রাধারমণ জিউর মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।
হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান আজকের পত্রিকাকে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্দিরের পুরোহিত ও সেবায়েতরা জানান, আজ বুধবার সকালে মন্দিরের মূল দরজা খুলে ভেতরে থাকা মূর্তিগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন পুরোহিত মহাদেব চক্রবর্তী। তিনি পরে মন্দিরের সেবায়েত গোপাল সাহাসহ অন্যান্যদের জানান।
পুরোহিত মহাদেব চক্রবর্তী বলেন, গতকাল মঙ্গলবার রাত ১টা পর্যন্ত মন্দিরের ভেতরে ছিলেন। পরে তিনি ঘুমিয়ে যান। সকালে মূল দরজা খুলে মন্দিরের ভেতরে থাকা মূর্তিগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে দেখতে পান। মন্দিরের বামদিকের দরজার লক ভেঙে ৪ ভরি ওজনের রুপার নূপুর, স্বর্ণালংকারের মধ্যে ৩টি টিপ, ২টি মূর্তির চোখ-নাক-মুখ ও স্বর্ণের ১ জোড়া খড়ম (মূল্য ৪ লাখ) টাকা এবং শত বছরের পুরোনো কষ্টি পাথরেরও মূর্তি চুরি হয়েছে বলে জানান তিনি।
মন্দিরের সেবায়েত গোপাল সাহা বলেন, মন্দিরের নিরাপত্তার স্বার্থে ১০টি সিসি ক্যামেরা থাকলেও গত দেড়-দুই মাস ধরে সিসিটিভি নষ্ট থাকায় সেগুলো মেরামতে দেওয়া হয়েছে। তাদের তীর্থপাঠে এমন দুর্ধর্ষ চুরির ঘটনাই প্রথম। চুরির ঘটনায় মন্দিরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান বলেন, মন্দিরে চুরির ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আজ বুধবার মন্দিরের পুরোহিত ও সেবায়েতরা পার্শবর্তী জঙ্গলে খোঁজাখুঁজির এক পর্যায়ে কষ্টি পাথরের মূর্তিটি পেয়েছেন বলে জানা গেছে।

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
৪ মিনিট আগে
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
৭ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২৯ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৩১ মিনিট আগে