
পার্শ্ববর্তী দেশের পানির বৈষম্যে দেশের নদ-নদীগুলো ক্রমেই শুকিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, পর্যাপ্ত পানি না পাওয়ায় তিস্তা নদী এখন অনেকটা মরুভূমিতে পরিণত হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাসাদহ খাল খনন প্রকল্পের কাজ পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
আসাদুল হাবিব দুলু বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও বছরের পর বছর অবহেলা, অযত্ন ও দখল-দূষণের কারণে অনেক নদী এখন খালে পরিণত হয়েছে। এসব নদী ও খাল পুনঃখননের জন্য সরকারের একটি মহাপরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’
মন্ত্রী জানান, আগাম বৃষ্টির কারণে চলমান খাল খনন কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আগামী শুষ্ক মৌসুমে অসম্পূর্ণ কাজগুলো দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে।
খাল খননে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত ১৭ বছর বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। সেই দুর্নীতির প্রভাব এক দিনে দূর করা সম্ভব নয়। তবে খাল খনন প্রকল্পে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শন শেষে দুই মন্ত্রী দৌলতপুর ও সাটুরিয়া উপজেলার আরও দুটি খাল খনন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরীসহ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৭ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৯ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৯ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৯ ঘণ্টা আগে