
মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরি ডুবির ঘটনায় তৃতীয় দিনে চলছে উদ্ধার অভিযান। তবে আজ শুক্রবার দুপুর বারোটা পর্যন্ত নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবিরের সন্ধান মেলেনি। অপেক্ষায় প্রহর গুনছে তাঁর পরিবার।
এদিকে বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ‘নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবির এখনো নিখোঁজ। ধারণা করা হচ্ছে, তিনি ডুবে যাওয়া ফেরিতেই আটকে আছেন।’
একদিকে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের ফেরি উদ্ধারে সক্ষমতা নেই। দুই দিনে হামজা ও রুস্তম উদ্ধার জাহাজ দিয়ে তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। ২৫০ টন ওজনের উদ্ধার জাহাজ প্রত্যয় আসলে মূল কাজ শুরু হবে। আজ তৃতীয় দিনে হামজা ও রুস্তম উদ্ধার কাজ করছে।
অন্যদিকে নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবিরের সন্ধান তৃতীয় দিনেও মেলেনি। হুমায়ুন কবিরের ভাই রফিকুল ইসলাম বলেন, ‘তিন দিন হলো আমার ভাইয়ের খোঁজ এখনো পেলাম না। আমরা নদীতে ট্রলার দিয়ে অনেক খুঁজেছি। এখন নদীর পাড়ে তাকিয়ে আছি। মনে হয় নিজেই নদীতে ঝাঁপ দিই। তিনটি ট্রাক তুলল অথচ আমার ভাই উদ্ধার হলো না। আসলে তারা কীভাবে খুঁজছে বুঝতেছি না।’
রজনীগন্ধা ফেরির নিখোঁজ সহকারী ইঞ্জিনচালক হুমায়ন কবির, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে। তার ইয়াসিন নামের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফ. শাহ পরাণ ইমন বলেন, নৌবাহিনীর ডুবুরি দলসহ ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর প্রায় ৫০ জন কাজ করে যাচ্ছে। আজ পর্যন্ত দুইটি ট্রাক আর একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে।

পঞ্চগড় শহরসহ জেলার বিভিন্ন এলাকায় দুই দিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যাচ্ছে। খোলা মাঠ, সড়ক ও ফসলের জমির ওপর হালকা কুয়াশার আস্তরণ পড়ছে। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুতে শীতের উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠছে।
৫ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
১৩ মিনিট আগে
মঙ্গলবার সন্ধ্যায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হন যুবদল নেতা আব্দুল হাই কায়সার। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
১৬ মিনিট আগে
এসআই জাহিদ হাসান আরও জানান, প্রথমে ওই যুবককে অজ্ঞাত অবস্থায় পাই। এরপর সিআইডি ফরেনসিক টিম আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে।
১ ঘণ্টা আগে