
গরমে সুস্থ থাকতে জনসচেতনতামূলক মাইকিং ও সেবা সহায়তা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ জেলা ইউনিট। আজ বুধবার জেলা ইউনিটের উদ্যোগে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় সাধারণ মানুষের মাঝে হাতপাখা, ছাতা ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান।
আরও উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম বাদল, সেক্রেটারি মির্জা রবিউল আওয়াল স্বপন, সাবেক সেক্রেটারি গোলাম মহিয়ার খান সিপার, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ইউনিট কর্মকর্তা মো. ফরহাদ আলম, যুব প্রধান মো. জিসানুর রহমান, উপ-যুব প্রধান সাইফুর রহমান এবং যুব স্বেচ্ছাসেবকেরা।
রেড ক্রিসেন্ট কর্মকর্তারা জানান, গরম বাড়লে হিটস্ট্রোকের ঝুঁকিও বাড়ে। এ তাপপ্রবাহে জনসচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মানবিক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাজধানীর বাড্ডার সাতারকুল ইয়াসিন নগর খাল থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১৫ মিনিট আগে
নেত্রকোনার সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ী এলাকায় ষাঁড়ের লড়াইয়ের নামে প্রকাশ্যে জুয়ার আসর বসানোর অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে নগদ ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা, একটি পিকআপ ভ্যান ও লড়াইয়ে ব্যবহৃত একটি ষাঁড় জব্দ করা হয়েছে।
৩১ মিনিট আগে
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছোট সোনামসজিদসহ গৌড় নগরীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করেন। একই সময়ে তিনি সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন কার্যক্রম এবং সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।
৩৮ মিনিট আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফোকলোর বিভাগের চলমান পরীক্ষা সংকট নিরসন ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখার দাবিতে উপাচার্যের কাছে সাত দফা দাবি পেশ করেছেন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভাগীয় প্রধান ড. আতিজা দীল আফরোজের প্রতি অনাস্থা জানিয়ে সব একাডেমিক
১ ঘণ্টা আগে