মানিকগঞ্জে শিবালয়ে ফসলি জমিতে নিষিদ্ধ পপি চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ দিকে গাছগুলোকে কেটে জব্দ কার হয়েছে বলেও জানানো হয়েছে।
আজ রোববার উপজেলার নতুন পয়লা গ্রামে ভুট্টাখেতের মাঝে ৬ শতাংশ জমিতে থেকে এসব গাছের সন্ধান পায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া চাষির নাম—নূরুল ইসলাম (৪২)। তিনি উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকার জাবেদ খানের ছেলে।
ডিবি পুলিশ এবং স্থানীয়রা জানায়, নতুন পয়লা গ্রামে ভুট্টাখেতের মাঝে নিজের প্রায় ৬ শতক জমিতে পপি গাছের ১০ হাজার চারা রোপণ করেন নূরুল ইসলাম। পপি গাছগুলোতে এরই মধ্যে ফুল ও ফল ধরেছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নূরুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ। এরপর রোববার সকাল থেকে শুরু করে গাছগুলো কেটে জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, ‘পপি গাছ থেকে মূলত মাদকদ্রব্য তৈরি করা যায়। এর ফল যখন পরিপক্ব হয়, তখন ব্লেড দিয়ে ফলের গায়ে গভীর আঁচড় দেওয়া হয়। ৫ থেকে ৬ ঘণ্টা পর ফল থেকে যে রস বের হয়, সেটা নিষিদ্ধ মাদক আফিমের কাঁচামাল।’
তিনি আরও বলেন, ‘পপি চাষি নূরুল ইসলামকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবালয় থানায় মামলা হয়েছে।’
এ বিষয়ে জেলা ডিবির পরিদর্শক আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘লোকচক্ষু আড়াল করতে গ্রেপ্তারকৃত আসামি ভুট্টাখেতের মাঝে নিষিদ্ধ পপি চাষ শুরু করেছিলেন। আজ রোববার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে পাঠানো হয়। পরে আদালতের বিচারকের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের ঘুন্টিবাজার এলাকায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ নিহত ও ছয়জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৪ মিনিট আগে
রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার দুই দিন পর থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হাসানুর রহমান (২২)। গতকাল রোববার রাত ৯টার দিকে পীরগাছা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে ঘটনার পর থেকে পলাতক ছিলেন হাসানুর...
১ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ায় পাওনা টাকা ও ডিঙি নৌকায় ওঠাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার বোয়াইমারী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে...
১ ঘণ্টা আগে
যশোরের চৌগাছায় পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার মাগরিবের নামাজের আগে উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা ঢালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে