
আড়াল ভেঙে চলতি বছর প্রকাশ্যে আসেন চিত্রনায়িকা পপি। তবে অভিনয় নয়, পারিবারিক দ্বন্দ্বের জেরে তাঁর দেখা পাওয়া যায়। এবার পর্দায় ফিরছেন পপি। ৬ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁর সিনেমা। আগামী ১৭ অক্টোবর দেশের হলে মুক্তি পাবে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’।

দীর্ঘ সময় ধরে নিজেকে শোবিজ থেকে দূরে রেখেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তিনি আড়ালে চলে যাওয়ার কারণে আটকে আছে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ কয়েকটি সিনেমা। নির্মাতারাও দীর্ঘ সময় ধরে কোনো খোঁজ পাচ্ছিলেন না নায়িকার। জানিয়েছিলেন, পপির জন্য তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

চিত্রনায়িকা পপির চাচা মিয়া বাবর হোসেনকে খুলনার সোনাডাঙ্গার জমিদারবাড়ি ‘মিয়াবাগ’ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। মিয়া বাবরের দাবি, তাঁর ভাইয়ের স্ত্রী শিউলি বেগম ও ভাতিজি জামাই একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা তারেক...
পর্দায় উপস্থিতি নেই, নেই ব্যক্তিগত জীবনের খোঁজখবর। দীর্ঘদিন ধরেই আড়ালে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সহকর্মীরাও জানাতে পারেননি পপি কেমন আছেন, কোথায় আছেন। এবার পাওয়া গেল পপির খোঁজ। তিনি আছেন খুলনায়। বিয়ের খবরের সত্যতাও...