ঈদের দুদিন আগে যাত্রীদের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট ফেরিঘাটে। তবে যাত্রীবাহী যানবাহনের তেমন কোনো চাপ নেই। এতে ভোগান্তি ছাড়া স্বস্তিতে ঘরে ফিরছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।
আজ সোমবার সকালে ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘাটে ২০ থেকে ২২টি ফেরি অপেক্ষা করছে। কিছুক্ষণ পরপরই যাত্রীরা আসছেন। তবে, ফেরিতে পার হওয়ার জন্য বাস, ট্রাক, মোটরসাইকেলসহ যানবাহনগুলো কম। ফলে ঈদ উৎসব উপভোগ করতে স্বস্তিতেই ঘরে ফিরছেন ঘরমুখো মানুষ।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘পাটুরিয়া এবং আরিচা ফেরিঘাটে মোট ২২টি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে। আশানুরূপ যানবাহন না আসায় ফেরিগুলো ঘাটে নোঙর করে রাখা হয়েছে। আর যারা আসছে তারা অপেক্ষায় না থেকে স্বস্তিতে ফেরি পাড় হয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এখন ঘাটে যানবাহনের চাপ না থাকলেও কাটাপথে আসা যাত্রীর চাপ আগের চেয়ে অনেকটা বেড়েছে।’

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুতে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ফয়সাল কবির (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সামির হোসেন (২৪) নামে আরও এক যুবক আহত হন।
৫ মিনিট আগে
যশোরে এবার আবিদ হোসেন (২৬) নামের গ্রামীণফোনের এক কর্মীকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীরা তাঁর পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে জানিয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন স্ত্রী। এদিকে আবিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের জন্য আত্মগোপনের অভিযোগে একই থানায় লিখিত অভিযোগ করেছেন....
৬ মিনিট আগে
ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
টঙ্গীতে ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার টঙ্গীর এরশাদনগর ও ব্যাংক মাঠ বস্তিতে এ অভিযান চালানো হয়।
১৪ মিনিট আগে