
ঈদের লম্বা ছুটি উদ্যাপনে রাজধানী ছাড়তে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুট এলাকা হয়ে বাড়ি ফিরছে তারা। নৌপথে পর্যাপ্ত ফেরি, লঞ্চ ও স্পিডবোট থাকায় ভোগান্তি ছাড়াই স্বস্তিতে নদী পার হচ্ছে ঘরমুখী মানুষ।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পদ্মা সেতু চালুর পর থেকে দেশের অন্যতম বৃহৎ নৌবন্দর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌপথে যানবাহন ও যাত্রীর সংখ্যা অর্ধেকে কমে আসে। ঈদসহ যে কোনো উৎসবের সময় এই নৌপথে যানবাহন ও যাত্রীর চাপ বেড়ে যায়। কিন্তু নৌপথে পর্যাপ্ত ফেরি থাকায় বিগত কয়েকটি ঈদে ভোগান্তি ছাড়াই লোকজন স্বস্তিতে ফেরি পার হয়ে নিজ নিজ গন্তব্য পৌঁছেছে। এবারে ঈদেও নদীপথ পারাপারে ভোগান্তি থাকবে না বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঈদে যানবাহন ও ঘরমুখী মানুষকে নিরাপদে নির্বিঘ্নে নৌপথ পারাপারে ছোট-বড় ২২টি ফেরি চলাচল করছে। অন্যদিকে সাধারণ যাত্রীদের পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়ায় ১৮টি ও আরিচা-কাজীরহাট নৌপথে ১৩টি লঞ্চ চলাচল করছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ে বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, পর্যাপ্ত ফেরি থাকায় ঘরমুখী যাত্রী ও যানবাহন পারাপারে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নদী পার হতে পারছে মানুষ। তার আশা, গত কয়েক বছরের মতো এবারের ঈদেও যাত্রীরা স্বস্তিতে নৌপথ পার হতে পারবে।

স্থবির হয়ে পড়া বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেললাইন প্রকল্প গতি পেয়েছে। বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা প্রকল্পটির সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশোধিত ডিপিপিতে বাংলাদেশ রেলওয়ের এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।
৫ ঘণ্টা আগে
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদিত জনবলকাঠামোয় উপাধ্যক্ষ পদ নেই। তবে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ডা. এ এফ এম আতিকুর রহমানকে উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর থেকে তিনি যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন। এমনকি অধ্যক্ষের জন্য বরাদ্দ সরকারি গাড়িও ব্যবহার করেন তিনি।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ঘরবাড়ি, সড়ক, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় পানি ঢুকে পড়েছে। প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি, খাবার-সংকটে পড়েছেন বাসিন্দারা। এ ছাড়া সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগে...
৬ ঘণ্টা আগে
যশোর শহরের চিত্রামোড়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) গ্রাহকসেবা কক্ষের ভেতরে ১০ জনের জটলা। সবার হাতেই এক টুকরো কাগজ। সেই কাগজে কারও ব্যবসাপ্রতিষ্ঠান, কারও-বা বাসাবাড়ির লক হয়ে পড়া বিদ্যুতিক প্রিপেইড মিটারের নাম্বার। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা এই দৃশ্য দেখা যায়।
৬ ঘণ্টা আগে