
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা আজ মঙ্গলবার মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। আদালত অভিযোগ তদন্তের জন্য পুলিশের তদন্ত ব্যুরোকে (পিবিআই) আদেশ দিয়েছেন।
এদিকে সাটুরিয়া থানা-পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ তুলেছে শিশুটির পরিবার। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।
শিশুর মা বলেন, ‘আমার মেয়েকে গত ১৭ জুন জাকির হোসেন (১৮) নামের এক যুবক ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এ কারণে আমার মেয়ে বিষয়টি কাউকে জানায়নি। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মেয়ে গত রোববার আমাদের কাছে ধর্ষণের ঘটনাটি জানায়।’
মেয়েটির মা আরও বলেন, ‘মুমূর্ষু অবস্থায় আমার মেয়েকে প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ওই দিনই তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর মঙ্গলবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি।’
শিশুর মা বলেন, ‘ঘটনার জানার পর সোমবার সাটুরিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে এক আত্মীয়ের সহায়তায় মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করি।’
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) হুমায়ুন কবির বলেন, ‘মেয়েটির মা ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে তা পিবিআইকে তদন্ত করতে আদেশ দিয়েছেন।’
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের গাইনি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক রুমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। সে অনুযায়ী তাকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।’
মামলা না নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘ধর্ষণের অভিযোগে এক নারী থানায় মামলা করতে এসেছিলেন। তাঁদের লিখিত অভিযোগ করতে বলা হয়। কিন্তু পরে আর তাঁরা কেউ থানায় অভিযোগ নিয়ে আসেননি।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে