
অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির তদন্ত প্রতিবেদনে কোটি টাকা লোপাটের সত্যতা মেলায় এবার মানিকগঞ্জের শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদারকে দুই মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে পরিচালনা কমিটি। গত ২৯ মে কলেজ পরিচালনা কমিটির সভায় তাঁকে ছুটিতে পাঠানোর এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ শনিবার বিষয়টি ঘোষণা করা হয়। এর আগেও নানা অনিয়ম-দুর্নীতির কারণে ছয় মাসের জন্য অস্থায়ী বহিষ্কার করা হয়েছিল ওই শিক্ষককে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. জাকির হোসেন ছুটিতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বাসুদেব কুমার দের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। এ পরিপ্রেক্ষিতে কলেজ পরিচালনা পরিষদ একটি অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি গঠন করে। ওই কমিটি প্রায় এক মাস আগে পরিচালনা পর্ষদের সভাপতি বরাবর তদন্ত রিপোর্ট পেশ করে। তদন্ত রিপোর্টে অধ্যক্ষের নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো উঠে আসে। দীর্ঘ দিনেও এর কোনো সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন।
নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির কয়েকজন সদস্য বলেন, প্রতিবছর শিক্ষার্থীদের বেতনসহ কলেজের বিভিন্ন উৎস থেকে কোটি টাকার বেশি জমা হয় কলেজের ফান্ডে। অথচ নন-এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ১৭ মাস ধরে বেতন বন্ধ রেখেছেন এই অধ্যক্ষ। তাঁর ডক্টরেট ডিগ্রি নিয়েও বিভিন্ন মহলে রয়েছে নানা বিতর্ক। নিরীক্ষা কমিটির তদন্তে ২০২৩-২৪ অর্থবছরে প্রায় সোয়া ২ কোটি টাকা আয় হয় বলে তদন্তে প্রকাশ পায়। এ ছাড়া বিভিন্ন ভুয়া বিল ভাউচার, নামে-বেনামে অনুদান, যাতায়াত খরচ, শিক্ষার্থীদের পরীক্ষা ফি বাবদ নেওয়া অন্তত ১ কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে তাঁর বিরুদ্ধে।
জানতে চাইলে অভিযুক্ত অধ্যক্ষ বাসুদেব কুমার বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের একটি অংশ নানা কারণে আমার প্রতি ক্ষিপ্ত। তাঁরা বরাবরই আমার বিরুদ্ধে বিভিন্ন মহলে নানা কুৎসা রটাচ্ছেন। আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। প্রয়োজনে আদালতে এর প্রমাণ হবে।’
ইউএনও মো. জাকির হোসেন বলেন, পরিচালনা পর্ষদের সভায় তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে অভিযুক্ত অধ্যক্ষ বাসুদেব কুমারকে বাধ্যতামূলক দুই মাসের ছুটি দিয়ে আ ন ম বজলুর রশিদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাঁর বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
২৬ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৩২ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে