
মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌ-রুটে যমুনা নদীতে ডুবে যাওয়া একটি স্পিডবোটের ১৮ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
ঘিওর উপজেলার শিবালয় থানার এএসআই আবুল কালাম সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী স্পিডবোটটি তলা ফেটে ডুবতে শুরু করলে পাশ দিয়ে যাওয়া একটি ইঞ্জিনচালিত নৌকা এসে দ্রুত যাত্রীদের উদ্ধার করে। পরে নৌ পুলিশ সদস্যদের সহায়তায় উদ্ধার হওয়া যাত্রীদের পার্শ্ববর্তী চর থেকে নিজ নিজ গন্তব্যে পাঠানো হয়।
ডুবে যাওয়া স্পিডবোটটি প্রায় ৬ কিলোমিটার ভেসে যাওয়ায় শিবালয়ের ঝড়িয়ারবাগ এলাকা থেকে উদ্ধার করা হয়।
জানা গেছে, বেলা ৩টার দিকে আরিচা ঘাট থেকে ১৮ যাত্রী নিয়ে কাজিরহাটের উদ্দেশে রওনা দেয় রহিজউদ্দিনের মালিকানাধীন একটি স্পিডবোট। গোয়ালন্দ উপজেলার দেওলিয়া মৌজার কাছে পৌঁছালে নদীতে প্রচণ্ড ঢেউ ও প্রবল স্রোতের কারণে বোটটির তলা ফেটে যায়। এ সময় আশপাশে থাকা একটি লঞ্চ ও একটি ইঞ্জিনচালিত নৌকা দ্রুত এগিয়ে এসে যাত্রীদের নিরাপদে উদ্ধার করে।
উদ্ধার হওয়া যাত্রী মাসুদ রানা বলেন, ‘বোটের তলা ফেটে যাওয়ার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাঁচ বছরের শিশু সুরাইয়াকে আমি নিজে বাঁচানোর চেষ্টা করছিলাম, ঠিক তখনই একটি নৌকা এসে আমাদের সবাইকে তুলে নেয়।’
বেড়া উপজেলার কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর প্রায় ৬ কিলোমিটার দক্ষিণে ভেসে যাওয়া স্পিডবোটটিও উদ্ধার করা হয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২১ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
১ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে