Ajker Patrika

উপজেলা পরিষদের সভাকক্ষে আগুন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
উপজেলা পরিষদের সভাকক্ষে আগুন
নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে আগুন। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনটি এসি, একটি এয়ারকুলার ও আসবাব পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

গতকাল বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ‘মেঘমালা’ সভাকক্ষে এই ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ভবনের দ্বিতীয় তলা থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান আশপাশের লোকজন ও সেখানে উপস্থিত ব্যক্তিরা। পরে তাঁরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরীন আজকের পত্রিকাকে বলেন, শর্টসার্কিট থেকে সভাকক্ষের ভেতরে জানালার পর্দায় আগুন লাগে। পরে সেই আগুনে এসিগুলো বিস্ফোরিত হয়। এতে কক্ষের তিনটি এসি, একটি এয়ারকুলার ও আসবাব পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাতে বন্ধুদের সঙ্গে আড্ডায় দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

পাকিস্তানের বিপক্ষে মুশফিক আজ যা করলেন, তা বাংলাদেশের আর কেউ পারেননি

রাজধানীতে পরকীয়ার জেরে লাশ খণ্ডবিখণ্ড, মা-মেয়ে গ্রেপ্তার: র‍্যাব

অফিসকে বাসা বানিয়ে থাকছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৮ কর্মকর্তা-কর্মচারী

বগুড়ায় ব্যবসায়ীর আত্মহত্যা: সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত