নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

রাজধানীর কাফরুল এলাকায় এক নারীকে ধর্ষণের দায়ে প্রেমিক মো. জাহাঙ্গীর হোসেনকে (৩২) আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি আসামিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আসামি জরিমানার টাকা পরিশোধ না করলে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা ক্ষতিগ্রস্তকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) বিষয়টি নিশ্চিত করেছেন।
রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। এরপর তাকে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগার পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, আসামি মো. জাহাঙ্গীর হোসেনের পূর্ব পরিচিত ছিলেন ওই নারী। ঘটনার ১১ মাস আগে ভিকটিমের স্বামীর মৃত্যু হয়। পূর্বপরিচিত হওয়ায় জাহাঙ্গীর প্রায়ই তাঁর বাসায় আসা-যাওয়া করতেন। একপর্যায়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ২০১৮ সালের ১৫ জানুয়ারি রাত সাড়ে ১০টায় জাহাঙ্গীর হোসেন কাফরুল থানার ইব্রাহিমপুরের এক বাসায় তাঁকে ধর্ষণ করেন। ভিকটিম বিষয়টি আশপাশের মানুষকে জানাতে চাইলে তাঁকে বিয়ের আশ্বাস দেন জাহাঙ্গীর। একই আশ্বাসে তিনি ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করেন। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন। ওই ঘটনায় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ওই নারী জাহাঙ্গীরের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি করেন।
মামলার তদন্ত শেষে একই বছরের ২৫ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই আকলিমা আক্তার।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভিকটিমের নবজাতক সন্তানের ডিএনএ পরীক্ষায় আসামি মো. জাহাঙ্গীর হোসেনের গর্ভজাত বলে প্রমাণিত হয়েছে। বিচার চলাকালীন ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন ট্রাইব্যুনাল।

বর্ষার ভরা মৌসুম। এ সময়ে মেঘনা নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা। সেই মাছে সরগরম থাকার কথা নদীর ঘাট ও আড়ত। কিন্তু এবার ভিন্ন চিত্র। ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন হাজারো জেলে। মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানের মুখে পড়েছেন মৎস্য
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে তিনি শ্রীমঙ্গল থানায় গিয়ে আইনগত সহায়তা চান।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে যুবলীগ নেতার নেতৃত্বে সুমন শেখ (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলিসহ সৈকত (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৈকত উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি
২ ঘণ্টা আগে