
পাবনার চাটমোহরে ইমরান হোসেন (১৭) নামের এক কিশোর ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও এক বন্ধুসহ তিনজনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে ইমরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
ইমরান উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
আটক ব্যক্তিরা হলেন ইমরানের চাচাতো ভাই একই গ্রামের মৃত হানিফ আলীর ছেলে হেলাল উদ্দিন (৪০), ইমরানের বন্ধু একই গ্রামের কুরবান আলীর ছেলে সুমন আলী (১৮) ও ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা গ্রামের আনোয়ার মোল্লার ছেলে এজাজ মোল্লা (২০)।
ইমরানের বোন মিনা খাতুন বলেন, গতকাল বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ইমরান হোসেনের অটোভ্যানটি ভাড়া নেন আপন চাচাতো ভাই হেলাল। এ সময় তাঁর বন্ধু সুমনসহ আরও দুজন ছিলেন অটোভ্যানটির যাত্রী। গ্রামের একটি চায়ের দোকানে বসে তাঁরা ইমরানের ভ্যানটি ভাড়া নিয়ে ভাঙ্গুড়া যাবেন বলে আলাপ করেছিলেন। অটোভ্যান নিয়ে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চাটমোহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন তাঁরা। রাত ১০টার দিকে চাটমোহরের রামচন্দ্রপুর শ্মশান এলাকায় ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রথমে ইমরানকে মারধর করা হয়। পরে চাচাতো ভাইসহ তাঁর সহযোগীরা ইমরানকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রেখে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার একটি বাড়িতে আশ্রয় নেন।
পরিবারের লোকজন ইমরানকে খুঁজে না পেয়ে এলাকার বাজারে এসে জানতে পারে তিন ব্যক্তিকে নিয়ে ভাড়ায় গেছে ইমরান। পরিবার ও এলাকাবাসী ওই তিন ব্যক্তিকে খুঁজতে খুঁজতে চাচাতো ভাই হেলালকে নিয়ে ভাঙ্গুড়া উপজেলায় তাঁর দুই সহযোগীর ভাড়া বাড়িতে পৌঁছায়। এ সময় বিভিন্ন কথাবার্তা অসংলগ্ন মনে হলে এবং তথ্যপ্রমাণ পাওয়া গেলে হেলালসহ তিনজনকে আটক করে চাটমোহর নিয়ে আসে এলাকাবাসী। পরে স্বজন ও এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন ইমরানকে মেরে শ্মশান এলাকায় ফেলে রাখা হয়েছে। পরে বুধবার রাতেই চাটমোহর থানা-পুলিশে খবর দেয় পরিবারের লোকজন।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থল থেকে ইমরানের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। একই সময় অভিযুক্ত তিনজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ছিনতাই হওয়া অটোভ্যানটি জব্দ করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত শর্টসার্কিট থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। আগুন নেভাতে গিয়ে সাতজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। তবে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।
৪ মিনিট আগে
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১২ জুন) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)’ এবং এসইডিপির যৌথ আয়োজনে তালা ব্রজেন দে সরকারি উচ্চবিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৭ মিনিট আগে
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। অভিযুক্ত যুবক থানা হেফাজতে আছেন। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
২১ মিনিট আগে
দীনেশ ত্রিবেদী বলেন, একটা শক্তি হলে হবে না। দুই দেশ মিলে যে শক্তি হবে—ওইটা আসল শক্তি। ওই শক্তিটা যেন পুরো পৃথিবী দেখে। ইন্ডিয়া এবং বাংলাদেশে যে ট্যালেন্ট আছে, তাদের নিয়ে আগামী প্রজন্ম খেলাধুলা, স্বাস্থ্য, টেকনোলজি —সবকিছু নিয়ে কাজ করব।
১ ঘণ্টা আগে