চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানে মিনু আরা বেগম (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার খবর পেয়ে পুলিশ রাত ৯টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
নিহত মিনু আরা বেগম উক্ত এলাকার আবদুল জব্বারের স্ত্রী এবং লামা উপজেলার সরই ইউনিয়নের মেইচ্ছ্যা ঝিরি এলাকার আবুল হাশেমের মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কলাউজান ইউনিয়নের বাংলাবাজার মিয়াজি পাড়ায় নিজ ঘর থেকে মিনু আরা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর স্বামী তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানেই মরদেহ রেখে পালিয়ে যায়।
নিহতের মা নুরুন্নিছা বেগম জানান, ৬ বছর আগে আবদুল জব্বারের সঙ্গে মিনু আরা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন তার মেয়েকে নির্যাতন করে আসছিল। ঘটনার দিন স্বামী আবদুল জব্বার ফোনে জানায় তাঁর মেয়ে মিনু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়ের মরদেহ রয়েছে। তখন হাসপাতালে গিয়ে মেয়ের শ্বশুর বাড়ির কাউকে দেখা যায়নি। মিনুর মা দাবি করেন তাঁর মেয়েকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ সাংবাদিকদের জানান, রাত ৯টার দিকে হাসপাতাল থেকে মিনু আরা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জেনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হন আরও পাঁচজন। আজ মঙ্গলবার (৭ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার বনখুর এলাকায় জয়পুরহাট-পাঁচবিবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
টানা বৃষ্টিতে ভোলা পৌর এলাকাসহ সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, চরফ্যাশন ও মনপুরার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। মনপুরার পাঁচ ইউনিয়নের গ্রাম, সড়ক, ফসলের মাঠ ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
১৬ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলামকে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
১৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে শাহিন আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। মঙ্গলবার তাকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৯ মিনিট আগে