
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের মূলজানে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই জন মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুইজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন পিকআপের চালক সাভারের ব্রাক্ষণবাড়িয়া গ্রামের মো. আলমের ছেলে রাসেল মিয়া ও হেলপার একই গ্রামের মো. কাওছারের ছেলে আরাফাত।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতবর জানান, সন্ধ্যার দিকে আরিচাগামী মুরগীবহনকারী একটি খালি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলাপার নিহত হন। দুর্ঘটনায় আহত পিকআপের দুই শ্রমিককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

বগুড়ার নন্দীগ্রামে তালাকনামা পাঠানো স্ত্রীকে জোর করে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করলে ছাত্রদল নেতা ফিরোজ আহম্মেদ শাকিল জনরোষের মুখে পড়েন। স্থানীয়দের ধাওয়ায় তিনি ও সঙ্গীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ থানায় নেয়।
১ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ছয় বছর বয়সী এক শিশুকে চিপসের লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যৌন হয়রানির অভিযোগে মো. আসিফ নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বৃহস্পতিবার উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানের তিনটি ডেগ সিলগালা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে এই পদক্ষেপ নেওয়া হয়। একই সঙ্গে প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্স স্থাপন এবং নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
২৪ মিনিট আগে
জাতীয় সংসদে জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলায় দুঃখ প্রকাশ করেছেন নীলফামারী-৪ আসনের এমপি আব্দুল মুনতাকিম। তিনি জানান, আসলে দাদা ও চাচার কথা বলতে চেয়েছিলেন। ১৪ জুন বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্য ঘিরে সৈয়দপুরসহ সারা দেশে আলোচনা-সমালোচনা শুরু হয়।
৩৩ মিনিট আগে