মানিকগঞ্জের দৌলতপুরে বজ্রাঘাতে শহীদ শিকদার (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত শহীদ শিকদার উপজেলার জিয়নপুর ইউনিয়নের খোর্দ্দ মহেশপুর গ্রামের বাসিন্দা।
জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মাঠে কাজ করছিলেন শহীদ শিকদার। এ সময় হঠাৎ বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনেরা তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে পৌঁছার আগেই স্বজনেরা মরদেহ দাফন করেছেন।

সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৯ মিনিট আগে
রংপুরে সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
১৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণ এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিরিয়ানি খেয়ে তিন পরিবারের ৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, আলমডাঙ্গা পৌর শহরের হাইরোডে হাজী বিরিয়ানি হাউজ থেকে বিরিয়ানি কিনে খাওয়ার পর তাঁদের বমি, তীব্র পেটব্যথা ও ডায়রিয়া শুরু হয়।
১ ঘণ্টা আগে