
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নিখোঁজের তিন দিনের মাথায় ক্ষীরাই নদ থেকে রফিকুল ইসলাম (৩৮) নামের এক ইমামের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুখুরিয়া এলাকার নদ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
রফিকুল উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিম ও নারগিস বেগম দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম এক বছর ধরে পুখুরিয়া গ্রামের মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত রোববার ভোরে তিনি ফজরের নামাজ পড়ান। তবে জোহর নামাজের সময় থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকেই স্থানীয় ও স্বজনেরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন।
আজ সকাল ৮টার দিকে স্থানীয়রা ক্ষীরাই নদে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি বিল্লাল উদ্দিন বলেন, ‘আমাদের ইমাম সাহেব গত রোববার ফজরের নামাজ পড়িয়েছেন। কিন্তু জোহর নামাজে হাজির না হওয়ায় আমরা খোঁজা শুরু করি। আজ সকালে তাঁর লাশ নদে ভাসতে দেখি। বিষয়টি খুবই মর্মান্তিক।’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কোহিনূর ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।’

ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১০ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর কোনো উদ্যোগ দেখা যায় না। শুষ্ক মৌসুমে হেঁটে চলাচল করা গেলেও বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে দুর্ঘটনায় অনেকেই আহত হন। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধিসহ সরকারি দপ্তরে দফায়...
৩১ মিনিট আগে
ফুলবাড়ি বাজার-সংলগ্ন একটি জমি নিয়ে চয়ন রাজভর ও একই গ্রামের আমিনুর ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার তারাবির নামাজের পর রাত সাড়ে ৯টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সেখানে জড়ো হলে সংঘর্ষের মধ্যে কে বা কারা চয়ন রাজভর ও আমিনুর ফকিরকে ছুরিকাঘাত করে।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা রহিম দেওয়ান বলেন, ‘প্রায় দুই বছর ধরে এই কার্যক্রম চললেও তা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। উপজেলা ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অবিলম্বে কারখানাটি বন্ধ করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
১ ঘণ্টা আগে